× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে পাগলা কুকুরের কামড়ে ১৭ জন আহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ২৩:৫৯ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ০০:২৩ এএম

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধাসহ ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহত ১৭ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মেহেদি হাসান।

আহতরা হলেন, পৌর শহরের চণ্ডিবের এলাকার ২ বছরের শিশু রফিয়া, ৪ বছরের শিশু সাহাবী, পপি বেগম, স্বপন মিয়া। গাছতলা ঘাট এলাকার বৃদ্ধা রাফিয়া, ভৈরবপুর এলাকার খোকন মিয়া, পঞ্চবটি এলাকার নাজিদ মিয়া, উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার সেলিম মিয়া, একই এলাকার ১৪ বছরের কিশোরী নুপুর বেগম, জাহানারা বেগম, রাজ্জাক মিয়া ও স্মৃতি বেগম, আগানগর এলাকার ১৩ বছরের কিশোরী দীপ্তি আক্তার, সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের রইছ মিয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও হাসপাতাল চত্বরের মসজিদে নামাজ পড়তে আসা একজন মুসল্লি।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টা থেকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রাম থেকে পাগলা কুকুরটি কামড়ানো শুরু করে।পর্যায়ক্রমে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর, শহরের স্টেডিয়াম পাড়ার মেরাতলী এলাকা, চণ্ডিবের এলাকা, গাছতলাঘাট এলাকা, ভৈরবপুর ও পঞ্চবটী এলাকায় শিশু, বৃদ্ধাসহ বেশ কয়েকজন নারী পুরুষকে পাগলা কুকুরটি কামড় দিয়ে আহত করে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আজহার মিয়া বলেন, ‘চণ্ডিবের স্বাস্থ্য কমপ্লেক্স গেটে স্বপন মিয়া ও হাসপাতালের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ ও হাসপাতাল চত্বরে মসজিদের নামাজ পড়তে আসা একজন মুসল্লিকে পাগলা কুকুরটি কামড় দেয়। আমি কোনো রকম বেঁচে যাই।’

আহত খোকন মিয়া বলেন, ‘আমি স্টেডিয়াম পাড়ায় একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ একটি পাগলা কুকুর আমাকে ও আশেপাশে বসা বেশ কয়েকজনকে কামড় দেয়। পরে আমরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিই।’

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মেহেদি হাসান বলেন, ‘হাইড্রোফোবিয়া রোগে আক্রান্ত হয়েছে কুকুরটি। পানি দেখলে কুকুরটি বেশ ক্ষিপ্ত হয়ে যায়। এটাকে জলাতঙ্ক রোগ বলে। বিকাল থেকে রাত পর্যন্ত ১৭ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এই কুকুরটি অন্য কুকুরকে কামড়ালে তারাও এই রোগে আক্রান্ত হতে পারে। দ্রুত কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, ‘ঘটনাটি প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি। আমি বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। পাগলা কুকুরটিকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা