× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ধরা সাবেক ছাত্রলীগ নেতা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ২৩:০৭ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ২৩:২৫ পিএম

গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা রজব সরকার এবং তার সহযোগী দুর্জয়। প্রবা ফটো

গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা রজব সরকার এবং তার সহযোগী দুর্জয়। প্রবা ফটো

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় ভেড়ামারা-আল্লারদর্গা সড়কের হাওয়াখালি মাঠের পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন দৌলতপুরের বাহিরমাদী এলাকার রজব সরকার। তিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। অন্যজন তার সহযোগী একই এলাকার দুর্জয়।

ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভেড়ামারা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার আমিনপুর থানার ছাগল ব্যবসায়ী মো. জহুরুল ইসলাম ও মিন্টু দৌতলপুর উপজেলার একটি হাট থেকে ছাগল কিনে ফিরছিলেন। পথে ভেড়ামারার হাওয়াখালি মাঠের পুলিশ চেকপোস্টের সামনে দুজন পুলিশ পরিচয়ে তাদের পথ আটকিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কাছে অবৈধ মালামাল আছে- এমন অভিযোগ এনে দেহ তল্লাশি করার সময় পথচারী ও স্থানীয়রা জড়ো হয়। এক পর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হলে উপস্থিত লোকজন পুলিশ পরচিয়দানকারী মো. রজব আলী ও দুর্জয় হোসেন নামের দুজনকে আটক করে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ এসে অভিযুক্তদের থানা হেফাজতে নিয়ে যায়।

ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রকিবুল ইসলাম বলেন, ‘দুইজন ছাগলের ব্যাপারী হাট থেকে ছাগল কিনে ফেরার পথে ভেড়ামারা-আল্লারদর্গা সড়কের হাওয়াখালি মাঠে মো. রজব আলী ও দুর্জয় হোসেন পুলিশ পরিচয় দিয়ে ব্যাপারীদের তল্লাশি করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ উপস্থিত হয়ে ভুয়া পুলিশ পরিচয় দানকারীদের গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে রজবের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং দুর্জয়ের থেকে একটি বিদেশি চাকু জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে  থানায় মামলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা