× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেজুরের গুড় টিকিয়ে রাখার ব্যাপারে চেষ্টা থাকতে হবে : স্বরাষ্ট্র সচিব

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ২০:১১ পিএম

খেজুরের গুড় টিকিয়ে রাখার ব্যাপারে চেষ্টা থাকতে হবে : স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি শেলী বলেছেন, খেজুরগাছিদের উৎসাহ বাড়াতে খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। খেজুরের গুড় টিকিয়ে রাখার ব্যাপারে চেষ্টা থাকতে হবে। এটি আমাদের ঐতিহ্য।

যশোরের চৌগাছায় শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে ব্যতিক্রমী তিন দিনের গুড় মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্র সচিব।

স্বাদে সেরা গন্ধে ভরা খেজুর গুড়ে মনোহরাÑ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাঁকজমক গুড় মেলা গতকাল বিকাল ৫টায় শেষ হয়। নাসিমুল গণি শেলী বলেন, ‘যশোর অঞ্চলের খেজুরের রসের গুড়ের জন্য আগে থেকেই সুনাম রয়েছে। এজন্য বেশি করে খেজুরগাছ লাগানোর পাশাপাশি গুড়ের পাটালি উৎপাদন বাড়াতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক রেজাউল হক পিপিএম, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেনÑ যুক্তরাষ্ট্রপ্রবাসী অর্থনীতিবিদ প্রফেসর ড. এম শওকত আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সহসাধারণ সম্পাদক মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা