গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১২:৫৫ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:১১ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু। প্রবা ফটো
ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৫টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে যাত্রী ও গাড়িচালকদের তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় শুক্রবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোররাত সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌপথে ছোটবড় ১২টি ফেরি চলাচল করছে।