× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির খবর ফাঁস হওয়ায় প্রকল্পে অনিশ্চয়তা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১২:৫১ পিএম

২০২৩-২৪ অর্থবছরে বান্দরবানের আলিকদম উপজেলায় খেয়াং ঝিরি খাল খনন শুরু করে এলজিইডি। অভিযোগ ওঠেছে কাজ শেষ না করেই ৭০ শতাংশ বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বাকি কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি সদর ইউনিয়নের বাজারপাড়া এলাকার খালপাড়ে। প্রবা ফটো

২০২৩-২৪ অর্থবছরে বান্দরবানের আলিকদম উপজেলায় খেয়াং ঝিরি খাল খনন শুরু করে এলজিইডি। অভিযোগ ওঠেছে কাজ শেষ না করেই ৭০ শতাংশ বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বাকি কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি সদর ইউনিয়নের বাজারপাড়া এলাকার খালপাড়ে। প্রবা ফটো

অনিয়ম ও দুর্নীতির তথ্য ফাঁস হওয়ায় বান্দরবানের আলীকদম উপজেলায় খাল খনন প্রকল্পের কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকল্পের পুরো কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিলের ৭০ শতাংশ টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে সদর উপজেলাবাসীর পানির সংকট দূর করার লক্ষ্যে বাসস্টেশন এলাকা থেকে জামাল চেয়ারম্যান বাড়ির মাতামুহুরী নদী পর্যন্ত ১২০০ মিটার দৈর্ঘ্য খেয়াং ঝিড়ি খাল খনন প্রকল্পের কাজ শুরু করে বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। যেখানে প্রকল্পটির মাধ্যমে হিন্দুপাড়া, নাজির চেয়ারম্যানপাড়া, বাজারপাড়া, থানাপাড়া, আলীম উদ্দিনপাড়া, পোস্ট অফিসসহ কয়েকটি পাড়ার প্রায় ২০ হাজার মানুষের উপকৃত হওয়ার কথা ছিল। কিন্তু কাজটি শেষ না করায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। এ ছাড়া খাল খনন, ফুটওয়াক ওয়ে ও বেঞ্চ বসানোসহ প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৭২ লাখ টাকা এবং কাজটি বাস্তবায়নের সর্বশেষ সময়সীমা দেওয়া হয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

কাজটির দায়িত্ব পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস এন্টারপ্রাইজ। কাজটি জনবান্ধব হওয়ায় সেই সুযোগকে কাজে লাগিয়ে উন্নয়নের নামে শুধুই যেন মাটি বিক্রয়ই করে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি। খাল খনন করে সৌন্দর্য বাড়িয়ে তুলতে ইউনি ব্লক বসানো ও এলাকাবাসীর বিনোদন কেন্দ্র গড়ে তুলতে বেঞ্চ বসানোর কথা থাকলেও মাটি কাটা ছাড়া কোনো কিছুই করেনি প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে শেষ হয়েছে প্রকল্প বাস্তবায়নের সময়। বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী জয় সেন ও আলীকদম উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদকে ম্যানেজ করে কাজ শেষ না করেই ৭০ শতাংশ বিল (৫০ লাখ টাকা) তুলে নেওয়া হয়েছে। পুরো কাজ শেষ করে আংশিক কাজ করে বিল তুলে নেওয়া নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ হলো এবং কাজ অসমাপ্ত থেকে গেলÑ এ নিয়েও বিন্দুমাত্র শিরঃপীড়া নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস এন্টারপ্রাইজের মো. কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইতোমধ্যে প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেন।

প্রকল্পের গাফিলতি ও অনিয়মের ব্যাপারে সহকারী প্রকৌশলী জয় সেন ও উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা নেই। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তারা।

বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন বলেন, ‘আইপিসিপির অধীনে প্রায় ৭২ লাখ টাকার খাল খনন প্রকল্পটির মেয়াদ শেষ হলেও ঠিকাদারের পক্ষ থেকে কোনো প্রকার সময় বাড়াতে আবেদন করেনি। এর মধ্যে ঠিকাদারকে ৫০ লাখ টাকা বিল দেওয়া হয়েছে।’ তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজটি শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা