× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ ট্রাক অস্ত্র মামলা

কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন ৫ জন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আরও পাঁচজন মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে কাশিমপুর হাইসিকিউরিটি থেকে একজন, কারাগার-২ থেকে তিনজন এবং কারাগার-১ থেকে একজন মুক্তি পান।

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অবসরপ্রাপ্ত সাবেক মেজর এম লিয়াকত হোসেন মুক্তি পেয়েছেন।

তিনি আরও বলেন, আজ সকালে লিয়াকত হোসেনের মুক্তির জন্য যাবতীয় কাগজপত্র এলে যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

অপরদিকে কারাগার-২ থেকে এনএসআই এর সাবেক ফিল্ড অফিসার হেলাল উদ্দিন খান, সাবেক ডিজি এনএসআই ও সাবেক ডাইরেক্টর ডিজিএফআই এর অবসর প্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক এমডি- সিইউএফএল মহসিন উদ্দিন তালুকদার মুক্তি পেয়েছেন।

পৌনে তিনটার দিকে তারা মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট- এর সিনিয়র জেল সুপার মো. আল-মামুন।

এছাড়াও পার্ট-১ থেকে বিকাল সাড়ে চারটার সময় এনএসআই এর সাবেক ডিরেক্টর (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা