× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেড়ামারায় বিদেশি অস্ত্রসহ আটক ৪

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:২০ পিএম

ভেড়ামারায় বিদেশি অস্ত্রসহ আটক ৪

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় পুলিশ মোকারিমপুর ইউনিয়নের নওদাক্ষেমিরদিয়ার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- সবুজ আলী, মো. আপন, সাকিবুল হাসান শোভন ও মো. নুরুন্নবী প্রামানিক। তারা সবাই মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদাক্ষেমিরদিয়ার গ্রামের বকুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের বাড়িতে সবুজ আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে। এ সময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ঘিরে ফেলে। এ সময় সবুজের হাতে থাকা বিদেশি পিস্তলটি উদ্ধার কর হয়। পরে ভেড়ামারা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অস্ত্রসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। সঙ্গে থাকা আন্যরা পালিয়ে যায়। 

বিজয়ের বাবা বকুল হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে হত্যার উদ্দেশে বাড়িতে হামলা চালিয়েছিল। বাড়ির লোকদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে একটি পিস্তলসহ চারজনকে আটক করা হয়। তিনি দাবি করে বলেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পুকুরে ফেলে দিয়েছে। এদিকে আটক সবুজ আলী অভিযোগ করে বলেন, বিজয় গত মঙ্গলবার আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিল। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনা জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করে। বাদবাকি ২টি অস্ত্র পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, তা আমরা খতিয়ে দেখছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা