× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

বাঘা থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত

বাঘা থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘায় বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়ার নিজ বাড়ি থেকে বুধবার (৩০ নভেম্বর) সকালে তাদের মরদেহ  উদ্ধার করা হয়। 

মৃত দম্পতি হলেন ৭৫ বছর বয়সি নাজিম উদ্দিন ও ৬৫ বছর বয়সি আম্বিয়া বেগম।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম প্রতিদিনের বাংলাদেশকে জানান, তারা মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টা পর্যন্ত তাদের কোনো সাড়া না পেয়ে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ তার বাড়িতে যান। তিনি দেখেন, আম্বিয়া বেগম বারান্দায় চৌকির ওপর চটের বস্তা গায়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চৌকির নিচে চাদর গায়ে জড়িয়ে শুয়ে আছেন। এরপর তিনি স্থানীয় লোকজনকে ডাকলে প্রতিবেশীরা এসে দেখেন তারা মারা গেছেন।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নাজিম-আম্বিয়া দম্পতির নাতি ইমন হোসেনের স্ত্রী সাগরী গত ১৫ নভেম্বর আত্মহত্যা করেন। এ ঘটনার সাগরীর বাবা মামলা করায় ইমন পলাতক রয়েছে। এ নিয়ে নাজিম দম্পতি খুব দুঃশ্চিন্তায় ছিলেন। এ ছাড়া ৩ বছর আগে নাজিম-আম্বেয়ার বড় ছেলে কামরুজ্জামান আত্নহত্যা করেছেন।

বাঘা থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, 'মৃত দম্পতির শরীরে কোনো আঘাতে চিহৃ নেই। তাদের মুখে কিছুটা ফ্যানা দেখা গেলেও পাশে বিষের কোনো বোতল খুঁজে পাওয়া যায়নি। এ থেকে আমি এই মৃত্যুটাকে রহস্যজনক বলে মনে করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা