× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৫৬ পিএম

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কাওসার লস্করকে (৫৫) পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার লস্কর একই এলাকার লুৎফর লস্করের ছেলে। 

তার মা নুরজাহান বেগম জানান, গভীর রাতে মুখোশধারীরা এসে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তার ছেলেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে বাড়ির পাশের রেললাইনে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে গ্রামের লোকজন জড়িত বলে তারা ধারণা করছেন। তিনি তার ছেলে হত্যার বিচার চান।

নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, গত মঙ্গলবার রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ব্যক্তি বাড়িতে ঢোকে পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেট এলাকায় তাকে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

তিনি বলেন, ‘পরে পরিবারের সদস্যরা টের পেয়ে কাওসারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো মামলা হয়নি। কাওসার ২০১৪ সালে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা