× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে ১৯ ঘণ্টা পর অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩০ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বান্দরবানের লামার সরই ইউনিয়ন থেকে অপহৃত ৭ শ্রমিককে ১৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বমু খালের দুর্গম এলাকা থেকে তাদেরকে যৌথবাহিনী উদ্ধার করে।

ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আতিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, খামার মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো.সাকিব (১৪), শ্রমিক আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো জাবেদ (২৬), আসাদ (১৮), মো. আবু হানিফ (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বমু খালের তীরবর্তী এলাকায় সবজি ক্ষেত-খামারে কাজ করতে পার্শ্ববর্তী জেলার লোহাগাড়া, চকরিয়া, মানিকপুরসহ কয়েকটি এলাকা থেকে আসেন শ্রমিকরা। বুধবার মধ্যরাতে সেখান থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ৭ শ্রমিককে। অপহৃত শ্রমিকদের পরিবারকে ফোন করে জনপ্রতি ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে সকাল থেকেই দুর্গম এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

পরিদর্শক মো. আতিকুর রহমান বলেন, ‘অপহৃতদের উদ্ধারে সকাল থেকে যৌথ বাহিনীর অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃতদের বমুখালের পাশে গভীর জঙ্গলে ফেলে চলে যায়। উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ আছেন, তবে তারা খুবই ক্লান্ত। শ্রমিকদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা