× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ধান কাটার মেশিনের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২১:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ধান কাটার মেশিনের (হার্ভেস্টার) ধাক্কায় মো. রাফসান (৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরফলকন ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শিশুটির মৃত্যু দেখে হার্ভেস্টার চালক ইমন হোসেন (৩০) স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রাফসান চর জাঙ্গালিয়া গ্রামের হারিছ আহমেদের বাড়ির হোসেন আহমেদের ছেলে ও স্থানীয় একটি নুরানী মাদ্রাসার ছাত্র। গাড়ি চালক ইমন চরপাগলা গ্রামের মো. লিটনের ছেলে।

নিহত রাফসানের চাচা মো. আলা উদ্দিন বলেন, সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় ধান কাটার মেশিনের ধাক্কায় রাফসান গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় রাফসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে হার্ভেস্টার চালক চর পাগলা গ্রামের বাসিন্দা লিটনের পুত্র ইমন (৩০) তাৎক্ষণিক সজ্ঞা হারিয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। শিশুটির মৃত্যুতে হার্ভেস্টার চালক স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা