× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেস্তোরাঁর ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ০১:০৫ এএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ০১:১৭ এএম

মঙ্গলবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেলের ডিসপ্লেতে ভেসে ওঠে ছাত্রলীগের পক্ষে স্লোগান। প্রবা ফটো

মঙ্গলবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেলের ডিসপ্লেতে ভেসে ওঠে ছাত্রলীগের পক্ষে স্লোগান। প্রবা ফটো

কক্সবাজারের উখিয়ায় একটি রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে এবার ভেসে উঠলো ‘বাংলাদেশ ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা।

মঙ্গলবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেল নামের এক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফ হোটেলের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠনটি নিয়ে এমন লেখা দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে সাইনবোর্ডটি খুলে ফেলে। রেস্তোরাঁ মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।  

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইনবোর্ডসহ রেস্তোরাঁ মালিককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে। হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা