× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:২২ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ২০:০৯ পিএম

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইনার বয়লার  বিস্ফোরণে মিল্টন হোসেন ও রাম মিস্ত্রি  নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও দুইজন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের আখ সেন্টারপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার বয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে সেটা বিস্ফোরিত হয়। এতে ওই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুইজন শ্রমিক। তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বয়লার বিষ্ফোরণে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা গেছেন, কয়েকজন আহত হয়েছেন। বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা