× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:০০ পিএম

১৮ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক নুর হোসেন ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একজন বাংলাদেশি সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা। এ সময় সে পালানোর চেষ্টা করে। বিজিবি তার পেছনে ধাওয়া করে মাঠের মধ্যে থেকে আটক করা। তার শরীর তল্লাশি চালায় বিজিবির সদস্যরা। তার কোমরের সাথে প্যান্টের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের মধ্যে  ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা