× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে জমিতে কাজ করতে গিয়ে নারী গুলিবিদ্ধ

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪০ পিএম

গুলিবিদ্ধ উমেপ্রু মারমাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবা ফটো

গুলিবিদ্ধ উমেপ্রু মারমাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবা ফটো

বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে উমেপ্রু মারমা নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত উমেপ্রু বান্দরবান পৌরসভার বালাঘাটা রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার রুমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী।

স্থানীয়রা জানায়, উমেপ্রু মারমা বান্দরবানে বসবাস করলেও তার বাবার বাড়ি উপজেলার তারাছা ইউনিয়নের রুমা সীমান্তবর্তী ক্ষেমাগ্রী পাড়া এলাকায়। রবিবার তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। ভোরে জমিতে কাজ করতে যাওয়ার সময় তার গায়ে গুলি লাগলে তিনি মাটিতে পড়ে যান। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়।

রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী বলেন, ‘গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা