× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে এক রাতে ৩০ দোকানে চুরি

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩০ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩৩ পিএম

সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে। ছবি : ভিডিও থেকে নেওয়া

সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঝিনাইদহের একটি বাজারে একরাতে ৩০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানগুলো থেকে শুধু নগদ টাকা চুরি করা হয়েছে, তবে উল্লেখযোগ্য কোনো মালামাল খোয়া যায়নি।

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, চোরেরা বাজারের বিভিন্ন এলাকার ৩টি মার্কেটে প্রবেশ করে। এরপর বাজারের ৩০টি দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায়। সিসি টিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে।

এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

চুরি হওয়া মিমি ফার্মেসির মালিক জিয়াউল হক রাজু জানান, ভোর ৪টার দিকে জানতে পারেন তার দোকানে চুরি হয়েছে। এসে দেখেন দোকানের সাটার উঁচু করা, দুই তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভেতরে ঢুকে ড্রয়ার খোলা দেখতে পান। তার ফার্মেসিতে দুই লাখ টাকার একটি চেক, ৭ হাজার নগদ টাকা ছিল, সেগুলো নেই।

হাটগোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, তাদের এই বাজারে প্রায় ২শ দোকান রয়েছে। তার মধ্যে ৩০টি দোকানে চুরি হয়েছে। নাইটগার্ড ডিউটি করার কথা ১২ জনের, কিন্তু ডিউটি করেছে ৮ জন। সিসিটিভি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখা গেছে মাত্র একজন চুরি করছে। প্রশাসনকে জানানো হলেও এখনও মামলা করা হয়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীন বিরোধে এটি হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে আসামি ধরতে পুলিশ কাজ করছে। এখনও মামলা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা