× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী অফিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:০৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজশাহী থেকে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেন বেলপুকুর এলাকায় লাইনচ্যুতর ঘটনায় রাজশাহীর সাথে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে রেল কর্তৃপক্ষের চেষ্টায় চার ঘন্টার ব্যবধানে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী স্টেশন মাস্টার মো. মইনুদ্দিন।

তিনি জানান, ছয়টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। এরপর ট্রেনটি বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার কারণে নির্ধারিত সময়ে সিল্কসিটি, বনলতা ও মধুমতি এক্সপ্রেস ট্রেন যাত্রা করতে পারেনি। রাজশাহী থেকে প্রতিদিন মোট ১৮ টি ট্রেন যাতায়াত করে। 

সোমবার ভোর ছয়টার পর তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যায় এবং পৌনে সাতটা দিকে বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়। এরপর রেলের প্রকৌশল শাখার তত্ত্বাবধানে ট্রেনটি ট্র্যাকে উঠানো হয় এবং পৌনে ১১ টার দিকে নির্ধারিত গন্তব্যে তিতুমীর ট্রেন আবারও যাত্রা শুরু করে। 

স্টেশন মাস্টার আরও বলেন, রাজশাহীর সাথে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা