× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ

মধ্যাঞ্চল অফিস

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২১:২৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২১:২৮ পিএম

কিশোরগঞ্জে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ

জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। গত শুক্রবার থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে।

আজ রবিবার (১২ জানুয়ারি) বিকালে গুরুদয়াল মুক্তমঞ্চ থেকে আখড়া বাজার ব্রিজ পর্যন্ত লিফলেট বিতরণ করেন নাগরিক কমিটির নেতারা। এ সময় কিশোরগঞ্জ জেলা নাগরিক কমিটির সংগঠক রেজাউল হাসনাত নাহিদ, সাইফুল্লাহ সিদ্দিক হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরিক কমিটির নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্র জারি করতে হবে। যে ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামুল্যে সুচিকিৎসা প্রদানের স্পষ্ট করতে হবে। 
ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্বে হয়েছে তা পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পস্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মুল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পুর্ন নতুন গণতান্ত্রিক সংবাধিক প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠানো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। ১৯৪৭, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারবাহিকতা পরিষ্কার করতে হবে। এছাড়াও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করতে হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা