× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তারের আদেশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২০:২৯ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম

সাবেক এমপি নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তারের আদেশ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। এছাড়াও নদভীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ডিভিশন ও চিকিৎসা বিষয়ে কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, লোহাগাড়া থানায় হত্যা ও বিস্ফোরক আইনে তিন মামলা এবং সাতকানিয়া থানায় বিস্ফোরক আইনে দুই মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পাশাপাশি দুই মামলায় পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে পাঁচ মামলাতেই গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এছাড়াও সাবেক এমপি নদভীর আইনজীবী কারাগারে নদভীর ডিভিশন ও তার চিকিৎসার জন্য আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আদেশ দেন।

জানা গেছে, রবিবার সকাল ৯টার দিকে নদভীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। পরে আবারও একইভাবে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১৫ ডিসেম্বর রাতে নদভীকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছাত্র-গণঅভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। দুইদিন পর (১৭ ডিসেম্বর) ওই হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ঢাকার একটি আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

জানা যায়, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন। ২০১৪ সালে দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন নদভী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা