× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও নেটে, হোতা গ্রেপ্তার

বগুড়া ব্যুরো

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৩:২৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৪:৪০ পিএম

গ্রেপ্তার মো. রাসেল। ছবি : প্রবা

গ্রেপ্তার মো. রাসেল। ছবি : প্রবা

বগুড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন করা মামলায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে ধুনট উপজেলার হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মো. রাসেল ওই এলাকারই বাসিন্দা। বুধবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান।

তিনি জানান, ধুনটের স্কুলপড়ুয়া এক ছাত্রীর আপত্তিকর ভিডিও গত ১৪ নভেম্বর গোপনে ধারণ করেন রাসেল। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। এ ঘটনায় ২৭ নভেম্বর স্কুলছাত্রীর মা বাদী হয়ে  মামলা করেন। এ ছাড়া বগুড়ায় র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দেন। অভিযোগের পর র‍্যাব অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রাসেলকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা