× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৩:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো.বাবুল (৩৮)। আরেক নিহতের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গজারিয়ায় নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো.মাহাবুব আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীরা জানায়, অন্ধকার এবং কুয়াশার কারণে বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় জেলে ও স্থানীয়রা। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, রাতে কুয়াশার কারণে একটি স্পিড বোট ছিল এটা নিশ্চিত হওয়া গেছে। অপরযানটি বাল্কহেড বা ট্রলার বলে ধারণা করা হচ্ছে। আবার কেউ বলছে দুইটাই স্পিডবোট ছিল। বিষয়টি তদন্তের পরে জানা যাবে। তবে হতাহতরা স্পিডবোটের আরোহী ছিল। আমরা নিহত দুইজনের  পরিচয় নিশ্চিয় হলেও অপর একজনের পরিচয় নিশ্চিত হতে পারিনি। 

নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাহাবুব আলম বলেন,ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারনে ওই দুটি নৌযান চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি। এ কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন মারা গেছে। তবে ওই দুটি স্পিড ও নৌযান দুটি রাতে এখানে কি করছিল বা কোথা থেকে এসেছে বিস্তারিত জানা যায়নি। সব বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা