× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর কারাগারে শ্রমিকলীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২২:৫৮ পিএম

গাজীপুর কারাগারে শ্রমিকলীগ নেতার মৃত্যু

গাজীপুর জেলা কারাগারে বন্দি শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের।

জহিরুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি গত ৯ আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে ওই কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, শ্রমিকলীগ নেতা শেখ জহিরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিস রোগেও আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কারাগারের ভেতর তার বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাকে দ্রুত কারাগারের ভেতরে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে একটি হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে তুলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জহিরুল ইসলাম মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ বলেন, বিকালে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা