× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীঘিনালায় পর্যটক অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম

দীঘিনালায় পর্যটক অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২

খাগড়াছড়ির দীঘিনালায় চার পর্যটককে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার রশিক নগর এলাকা থেকে দীঘিনালা থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÑ উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকার মৃত ফালু মিয়ার ছেলে নবী হোসেন ও একই এলাকার শুকুর আলীর স্ত্রী ইয়াছমিন আক্তার।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী রুবেল মিয়া ঢাকার আনোয়ারবাগ থেকে তার তিন বন্ধু কবির, মো. সাখাওয়াত, মো. আলাউদ্দিনসহ গত ৭ জানুয়ারি ঢাকা থেকে বাসে করে খাগড়াছড়ি পার্বত্য জেলা হয়ে সাজেকে যাওয়ার জন্য যাত্রা করেন। বাদীর বন্ধু কবিরের সঙ্গে আসামি শুকুর আলীর পূর্বপরিচয় থাকায় গত ৮ জানুয়ারি সকালে খাগড়াছড়ির দীঘিনালা বাসস্ট্যান্ডে দেখা করে অপহরণকারীরা এবং কৌশলে শুকুর আলীর বাড়িতে নিয়ে যান। পরবর্তী সময়ে সেখানে থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মারধর করা হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৪ লাখ টাকা। টাকা না দিলে বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। 

অপহরণের তথ্য পাওয়ার পর দীঘিনালা থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত চার পর্যটক ও একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন উদ্ধার করেন বলে জানা যায়।

এদিকে অপহরণের ঘটানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, দীঘিনালা থেকে পর্যটক অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা