× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে চালক নিহত

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৫:২১ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১৫:৫৫ পিএম

উল্টে যাওয়া বালুভর্তি মাহিন্দ্র গাড়ি। প্রবা ফটো

উল্টে যাওয়া বালুভর্তি মাহিন্দ্র গাড়ি। প্রবা ফটো

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে শান্ত নামে এক কিশোর চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে ঝিনাইগাতী-ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে অবৈধ বালুভর্তি মাহিন্দ্র গাড়ি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে যাচ্ছিল। এ সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় চলন্ত অবস্থায় গাড়ি উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে চালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা