× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে ভুট্টাক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৩:৫০ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২০:৪৭ পিএম

গ্রেপ্তার সবুজ ইসলাম। প্রবা ফটো

গ্রেপ্তার সবুজ ইসলাম। প্রবা ফটো

দিনাজপুরের খানসামা উপজেলার ভুট্টাক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় এজাহারভুক্ত আসামি সবুজ ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুজের বাড়ি ফতেজংপুর (কামারের মোড়) এলাকায়। সে হত্যা ঘটনায় এজাহারের ২ নম্বর আসামি।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিহত আনিছা খাতুন চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর এলাকার ইপিজেড এভারগ্রিন কোম্পানিতে চাকরি করতেন। এ সময় গ্রেপ্তার আসামিসহ অন্য আসামিদের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে মামলার এজাহারের ১ নম্বর আসামি মাহফুজুর রহমানের সঙ্গে আনিছার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এ বিয়ে মাহফুজুর রহমানের পরিবার মেনে না নেওয়ায় তারা আনিছার বড় ভাই মনিরুজ্জামান মনিরের বাসায় বসবাস করছিলেন। বড় ভাই মনির খানসামা উপজেলার গোয়ালডিহি ইলিয়াস হাজীপাড়ার বাসিন্দা।

র‍্যাব জানায়, কয়েক মাস পর তারা পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তাদের মধ্যে মনোমালিন্য হলে আনিছা বাবার বাসায় চলে আসেন। পরবর্তীতে গত সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সবুজসহ অন্যান্য আসামিরা তাকে ভাড়া বাসায় নিয়ে যেতে ভাই মনিরের বাসায় আসে এবং আনিছাকে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে খানসামা থানার গোয়ালডিহি গ্রামের একটি ভুট্টাক্ষেতে আনিছার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আনিছার বড় ভাই বাদী হয়ে খানসামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সবুজকে খানসামা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা