× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতে জবুথবু চুয়াডাঙ্গার জনজীবন, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ০৯:৫৯ এএম

মৃদু শৈত্যপ্রবাহের কবলে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। প্রবা ফটো

মৃদু শৈত্যপ্রবাহের কবলে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। প্রবা ফটো

আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীতে জবুথবু এই জেলার জনজীবন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগে সকাল ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। তীব্র শীতে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে। তবে সকালে সূর্য উঠছে। একটু রোদের উত্তাপও ছড়াচ্ছে। উত্তরের শীতল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া খাওয়া মানুষ। 

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান বলেন, চলতি জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা এ রকম থাকতে পারে।উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাবে।

কর্কট ক্রান্তি রেখা বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় শীত মৌসুমে প্রায় দিনই দেশের সর্বনিন্ম তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা