× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

২৪ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পঞ্চগড় সদর উপজেলায় বিজিবি, ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের টাস্কফোর্স অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। একই সময় নুরুজ্জামান হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীনস্থ মীরগড় বিওপি সীমান্ত এলাকার ডোকরোপাড়া এলাকা থেকে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ এক ব্যক্তিকে আটক করা হয়। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে তৎপর রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত মাদকবিরোধী ও চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা