× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:০১ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:২০ পিএম

ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছয়টি মাটিভর্তি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় জাহিদুজ্জামান নামে এক এক্সকাভেটর-চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে মুচলেকা রেখে ছয়টি ট্রাক ছেড়ে দেওয়া হয়। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব গাড়ি জব্দ ও জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বারবাকপুর কপোতাক্ষ নদের পাড় থেকে একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। এ সময় এক্সকাভেটর-চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

একই দিনে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে মোবাইল কোর্ট ছাড়াই ঝিকরগাছা-বাঁকড়া সড়কের মোহিনীকাঠি, বেজিয়াতলা এলাকা থেকে ছয়টি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকের চালকরা এ ধরনের অবৈধ গাড়ি আর চালাবেন নাÑ এমন মুচলেকা রেখে ৬টি ট্রাক ছেড়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

অবৈধ কর্মকাণ্ডের ফলে পরিবেশের ক্ষতি ও আইন লঙ্ঘন বন্ধে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা