× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংস্কৃতিক উজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ০৭:২৪ এএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৪:২৪ পিএম

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা। প্রবা ফটো

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা। প্রবা ফটো

সাংস্কৃতিক উজ্জীবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র-কাছারি বাড়ির মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক মতবিনিময় সভায় মঙ্গলবার (২৯ নভেম্বর) তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিতেই শান্তিনিকেতনের আদলে বিশাল ক্যাম্পাস হবে যেখানে শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও সংস্কৃতির চর্চা করবে। কেবল পুথিবদ্ধ বিদ্যার মধ্য দিয়ে স্নাতক তৈরি নয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দৃষ্টি দেয় শিক্ষার্থীদের সংবেদনশীলতার অনুশীলনে।

তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠন, শিক্ষার্থীদের মানবিক মননশীলতা গঠনে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকায় সেসব কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে। খুব শিগগিরই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট মহলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠাবে বলেও জানান তিনি।

রবীন্দ্রসংগীতের তালে পরিবেশিত দৃষ্টিনন্দিত নৃত্যের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানিয়ে শুরু হয় এ মতবিনিময় সভা। সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাছারিবাড়ি প্রাঙ্গণ ব্যবহার করে শিক্ষা ও সংস্কৃতি চর্চা করলে রবীন্দ্রভাবনা ও সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীরা এ দেশের সংস্কৃতিচর্চায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। অমর একুশে ২০২২-এর অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে ঐতিহাসিক বকুলতলার হারানো সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এ বকুলতলায় মুক্তমঞ্চ প্রতিষ্ঠা করা হলে এটিই মুক্তবুদ্ধি ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হতে পারে বলে উল্লেখ করেন উপাচার্য।

পাশাপাশি সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার শাহজাদপুরে শিল্পকলা একাডেমি ও একটি আধুনিক সুবিধাসম্পন্ন মিলনায়তন প্রতিষ্ঠা করার দাবির কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

রবীন্দ্র-কাছারি বাড়ির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাহ্ আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

এ অনুষ্ঠান ঘিরে রবীন্দ্র-কাছারি বাড়িকে বর্ণিল সাজে সাজানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শাহজাদপুরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তির সমাগমে মুখরিত হয়ে উঠেছিল কাছারিবাড়ি প্রাঙ্গণ। রবীন্দ্রসংগীতের অমিয় সুর আর নৃত্যের তালে মোহিত হয়ে উঠেছিলেন অনুষ্ঠানে উপস্থিত শত শত রবীন্দ্রপ্রেমী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা