× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর, সম্পাদক জুয়েল

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫২ পিএম

নতুন কমিটির সভাপতি মো. বাবর হোসেন (বামে) এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার (ডানে)। ছবি: সংগৃহীত

নতুন কমিটির সভাপতি মো. বাবর হোসেন (বামে) এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার (ডানে)। ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র ২০২৫-২৬ সেশনের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. বাবর হোসেন সভাপতি ও জুয়েল রানা মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মনির হোসেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগরীর নিউ মার্কেট নিজ কার্যালয়ে সদস্যদের ভোটে কমিটি গঠন করা হয়। 

সভায় সংগঠনের উপদেষ্টা ওমর ফারুকী তাপস ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সোসাইটি’র সাবেক উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সংগঠনের সাবেক সভাপতি আজিজুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল সরকার, সহ-সভাপতি মো. নেকবর হোসেন, রবিউল বাশার খান, তোহিদ হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, সৌরভ মাহমুদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, অর্থ সম্পাদক মো: শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. শাহিন মিয়া, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মারুফ, সহ-প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ তুহিন, সমাজ কল্যাণ সম্পাদক নারায়ণ কুন্ড, ক্রীড়া  সম্পাদক আরিফুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক শাহাদাৎ কামাল শাকিল, মহিলা বিষয়ক সম্পাদক আয়শা আক্তার, তথ্য ও প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাফায়েত হোসেন (মারুফ),  প্রশিক্ষণ সম্পাদক ওমর শারিদ বিধান,  নির্বাহী সদস্য আবুল কালাম মজুমদার,  রিয়াজ মোর্শেদ মাসুদ, মো. আব্দুল মতিন, খন্দকার হুমায়ন কবির, অরুন কৃষ্ণ পাল, মো. জসিম উদ্দিন, মো. সাইদুর রহমান সোহাগ, আলমগীর হোসেন বাচ্চু, মো. শাহাদাত হোসাইন, সাধারণ সদস্য মো. মোস্তাফিজুর রহমান সুজন, দীপক বদ্বন, মো. আবু বকর সিদ্দিক, মো. মজিবুর রহমান চৌধুরী, আলমগীর হোসেন, মো. মনির হোসেন, মো. সালাহউদ্দিন বাদল, মো. আলমগীর হোসেন, মো. মাহবুবুল আলম রুমি, কবি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং মো. নেয়ামত উল্লাহ্ প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা