বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ২৩:১৯ পিএম
চাকুসহ গ্রেপ্তার বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি সবুজ সওদাগর
বগুড়া চাকুসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি সবুজ সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি শহরের সুত্রাপুরে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বার্মিজ চাকু নিয়ে সে চাঁদাবাজির চেষ্টা করছিল। খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবুজ সওদাগরের বিরুদ্ধে হত্যা মামলা, চাঁদাবাজীসহ অনেক অভিযোগ রয়েছে।