× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:৩৮ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:৪১ পিএম

আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শরীফপুর গ্রামের বাড়ির সামনের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ২৫ ডিসেম্বর রাতে শরীফপুর গ্রাম থেকে একটি মারামারি মামলার প্রধান আসামি মো. বেলালকে গ্রেপ্তারের পর ‘বিএনপির নেতাকর্মীরা’ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ১৭ জনের নাম উল্লেখ ও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। 
গ্রেপ্তার খালেদ সদর (পূর্ব) উপজেলা বিএনপির সদস্য। গ্রেপ্তার অপরজন হলেন, ভবানীগঞ্জের চরভূতা গ্রামের ২নম্বর ওয়ার্ডের মনির হোসেনের ছেলে বিএনপিকর্মী বেলাল। 
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘আসামি ছিনতাই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় সদর মডেল থানায় করা একটি মামলার প্রধান আসামি ছিলেন বেলাল। ভবানীগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমদের ছেলে নুর ইসলাম বাদি হয়ে গত ২৬ নভেম্বর  মামলটি করেন। ২৫ ডিসেম্বর রাতে সদর থানা পুলিশের একটি টিম মারামারির মামলার আসামি বেলালকে গ্রেপ্তার করতে শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযানে যায়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় আসামিপক্ষের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে ছিনিয়ে নেওয়া আসামি বেলালসহ জড়িতদের ধরতে অভিযান চালায়। 

ঘটনার পরদিন সদর (পূর্ব) উপজেলা বিএনপির সদস্য সাইফুদ্দিন খালেদ গণমাধ্যমকে বলেন, বেলালসহ আমরা দোকানে চা পান করতে বসি। ওইসময় সাদা পুলিশধারী লোকজন এসে তাকে আটক করে। পরে তারা নিজেদের পুলিশ পরিচয়। এরমধ্যে লোকজন জড়ো হয়ে পড়ে। একপর্যায়ে কৌশলে বেলাল পালিয়ে যায়। এখানে কেউ তাকে ছিনিয়ে নেয়নি। ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলে বেলাল তার লুঙ্গি ফেলে রেখে পালাতো না।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা