× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের জালে ধরা ১৩ মামলার আসামি ইলিয়াস

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:১৮ পিএম

পুলিশের জালে ধরা ১৩ মামলার আসামি ইলিয়াস

১৩ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইলিয়াসকে গ্রেপ্তার করেছে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইলিয়াস নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট চরপার্বতী গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর ভোর রাতে সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। ওই মামলা তদন্তে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইলিয়াসের নাম উঠে আসে। রবিবার ভোরে অভিযান চালিয়ে বসুরহাটের চরপার্বতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি বায়েজীদ আকন বলেন, ‘ইলিয়াসের বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা