× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি, ১১ জনকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:০৯ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:১০ পিএম

লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি, ১১ জনকে জরিমানা

লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ জনের ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) জেলা শহরের মিয়ার রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা অভিযানটি পরিচালনা করেন। এ সময় লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় লক্ষ্মীপুর বিআরটিএ ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত গণপরিবহণ-মোটরযান চালনার অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী ১১ জনের ৩৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

জামশেদ আলম রানা বলেন, ‘অভিযান চালিয়ে ১১ জনকে জরিমানা করা হয়েছে। গাড়ির ফিটনেস নিয়ে চালকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা