× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণা সীমান্ত থেকে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ

নেত্রকোণা (মোহনগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:২৫ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ৯৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৫ জানুয়রি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোপালপুর সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক আটক করা হয়।

বিজিবির নেত্রকোণা ৩১ ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, উপজেলার নলুয়াপাড়ার সীমান্ত এলাকায় একটি মিনি ট্রাককে সন্দেহ করে বিজিবি। পরে ট্রাকটিকে থামানোর জন্য সংকেত দেয়। এ সময় গাড়ির চালকসহ চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৯৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। সাথে ট্রাকটিকেও জব্দ করা হয়। পরে জব্দ করা ফেনসিডিলসহ ওই ট্রাকটি নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা