× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাউফল প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭ পিএম

বাউফলে আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

পটুয়াখালীর বাউফলে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজারে এ ঘটনা ঘটে। কার্যালয়টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ২০ দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনশেড ঘরে বিএনপির কার্যালয় করা হয়। কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। ওই কার্যালয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালতি হয়ে আসছে। শনিবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে আগুন দিয়ে কার্যালয়টি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও কার্যালয়টি ও এর ভেতরের সব আসবাবপত্র পুড়ে যায়।

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটা আমরা জানিনা। সব দলের লোকজনই ওই অফিসে বসে। বিরোধী দলের লোকজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান এ বিএনপি নেতা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা