× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩ পিএম

মিঠাপুকুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

রংপুরের মিঠাপুকুরে তালাকপ্রাপ্ত স্ত্রী কর্তৃক সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা সংলগ্ন তানজিমুল কুরআন ক্যাডেট হিফজ মাদ্রাসায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী স্বামী ও তানজিমুল কুরআন ক্যাডেট হিফজ মাদ্রাসার পরিচালক হেলালুর রহমান হেলাল বলেন, আমার সাবেক স্ত্রী শামীমা সুলতানা সুমি পরকীয়ায় আসক্ত। তার পরকীয়ার বিষয়টি আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের জানাই। এমনকি আমি নিজেও তাকে বারবার সতর্ক করি। কিন্তু আমার সাবেক স্ত্রী আমার কথা অমান্য করে গোপনে তার পরকীয়া প্রেমিক মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক, আইনুল ইসলাম ওয়াহেদীর সঙ্গে পরকীয়া সম্পর্ক বজায় রাখে। এরই জের ধরে গত ১১ ডিসেম্বর আমি তাকে খোলা তালাক দেই। তালাক দেওয়ার পরেও শামীমা সুলতানা সুমি আমার গ্রামের বাড়িতে অবস্থান নেয় এবং বৃহস্পতিবার (২ জানুয়ারি) সে আমার পরিচালিত তানজিমুল কুরআন ক্যাডেট হিফজ মাদ্রাসায় উপস্থিত হয়ে তার পিতাসহ ভাইকে দিয়ে তাকে আটক রাখার মিথ্যা অভিযোগ এনে পুলিশসহ সাংবাদিকদের নিয়ে হাজির হয়।

তিনি বলেন, শামীমা সুলতানা সুমির এর পূর্বেও তিনটি বিয়ে হয়েছিল। সে আমার প্রথম স্ত্রী হওয়ায় এবং আমার দুটি কন্যা সন্তান থাকায় আমি সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি।

তার দাবি, তার সাবেক স্ত্রী তার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং তাকে হেনস্তা করতে মিথ্যা অপবাদে লিপ্ত। এ সময় তিনি তার ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার ক্ষুন্ন হয় তাকে জড়িয়ে এমন প্রকাশে সাংবাদিকদের বিরত থাকতে বলেন।

এ বিষয়ে অভিযুক্ত শামীমা সুলতানা সুমির সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নাম্বারে ভাই পরিচয়ে এক ব্যক্তি জানান, আমার বোনকে দীর্ঘদিন থেকে সে আটক রেখে নির্যাতন করেছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা