× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে শীতে কমেছে লঞ্চযাত্রী, সিডিউল বিপর্যয়

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ২১:৪২ পিএম

কুয়াশার তীব্রতা কমার অপেক্ষায় লঞ্চগুলো। প্রবা ফটো

কুয়াশার তীব্রতা কমার অপেক্ষায় লঞ্চগুলো। প্রবা ফটো

ঘন কুয়াশার পর ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সারাদেশের মতো চাঁদপুরেও বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা হাওয়ায় জবুথবু মানুষ। লঞ্চগুলোতে কমেছে চাঁদপুর-ঢাকা নৌপথের যাত্রী। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৬টায় ঢাকাগামী সোনার তরী-৪ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যায়নি।

আল বোরাক লঞ্চের সুপারভাইজার বাবুল মিয়া বলেন, ‘শীতের কারণে যাত্রী কম। সকাল ৬টার লঞ্চটি যায়নি। ঘন কুয়াশা হলে লঞ্চ নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে লঞ্চ ছাড়ে। তেমন কোনো যাত্রী নাই। আমাদের সমস্যা হচ্ছে।’

চাঁদপুর লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার বলেন, ‘সকালে শীতের কারণে যাত্রী আসেনি। প্রচুর ঠান্ডা। যাত্রী কমে  গেছে। লঞ্চ আগের তুলনায় কিছুটা কম চলাচল করছে।’

চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান বলেন, ‘ঘন কুয়াশায় লঞ্চগুলোকে নির্দেশনা দিতে ২৪ ঘণ্টা কাজ করছেন তারা। সিডিউল পরিবর্তনসহ সবকিছুই আবহাওয়ার ওপর নির্ভর করছে।’

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব বলেন, ‘শুক্রবার চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা