× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা সীমান্তে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৯:২৯ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ২০:১০ পিএম

কাজী ছবিরের (৪০) মরদেহ উদ্ধার

কাজী ছবিরের (৪০) মরদেহ উদ্ধার

কুমিল্লায় সীমান্ত এলাকা থেকে কাজী ছবির (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সীমান্তবর্তী কটক বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল। 

কাজী ছবির আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মৃত কাজী নজির মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার পুলিশ ফাঁড়ির উপরিদর্শক খাইরুল ইসলাম।

তিনি জানান, নিহত ছবিরের দেহে আঘাতের চিহ্ন ছিল। রাতের যেকোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।

নিহতের বড় ভাই কাজী জহির বলেন, ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল, সে রাতে ঘুরে বেড়াত। বুধবার রাতে সে বাড়ি ফেরেনি, বৃহস্পতিবার লোক মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় গোমতী নদীর পাড়ে তার মরদেহ দেখতে পাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা