× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

বাগেরহাট ও মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪  ভারতীয় জেলে

দেড় মাসের বেশি সময় কারাভোগ শেষে বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুক্তি পাওয়ার পর কোস্টগার্ড এবং পুলিশের সহায়তায় তারা নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা যায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গেল বছর ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌ বাহিনী। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়। পরে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি স্বাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দীকে সকলের উপস্থিতিতে কোস্টগার্ডের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বাগেরহাট থেকে পুলিশ ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে আসে। মোংলা ফেরিঘাটে তাদের ট্রলারসহ অন্যান্য মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগোনার কাকদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন। তারা কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।

এ সকল জেলেদের নিতে আসা স্বজন অভিজিৎ বিশ্বাস ও সুকুমার গাইন বলেন, দিক ভুল করে ভারতীয় জেলেরা এদেশের জলসীমা চলে এলে তাদেরকে আটক করে জেলে দেওয়া হয়েছিলে। পরে ভারত-বাংলাদেশের সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেওয়ায় ১মাস ১৬দিন পর তারা ছাড়া পেয়েছেন। তাদেরকে এখন আমরা কাকদ্বীপে নিয়ে যাব। আর এ দেশের বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই সমঝোতার মাধ্যমে আমাদের জেলেদেরকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা