দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম
উদ্ধারকৃত ফেনসিডিলসহ অন্যান্য জিনিসপত্র। প্রবা ফটো
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ আব্দুস সামাদ (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল (১ জানুয়ারি) বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে উপজেলার টলটলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
তিনি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্তুজার নেতৃত্বে র্যাবের একটি দল টলটলিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৭৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সামাদকে আটক করে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার বলে র্যাব জানিয়েছে।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।