× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ৬টি ভারতীয় গরু আটক

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পঞ্চগড়ের সদর উপজেলায় চোরাচালানে ৬টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকা থেকে গরুগুলো আটক করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। পরে গরুগুলো অমরখানা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা দেখানো হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় ৬ টি ভারতীয় গরু আনা হয়েছে মর্মে বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য পায় বিজিবি। পরে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজার নির্দেশনায় পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ নায়েব সুবেদার মিজানুর রহমারনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন । পরে ৬ টি গরু আটক করে নিয়ে যাওয়া হয়। আটককৃত গরুগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

কর্নেল শেখ বদরুদ্দোজা আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা