× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফসলি জমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৬:১২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ফেনীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের জসীম চেয়ারম্যানের বাড়ীর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত মাস্টার আহাম্মদ করিম ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের মৌলভী লুৎফুল হকের ছেলে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা