× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলে দেওয়া হয়েছে এস আলম গ্রুপের ৯ কারখানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ২১:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বন্ধের নোটিশ দিয়ে বন্ধ ঘোষণা করা এস আলম গ্রুপের ৯টি কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনির্দিষ্টকাল বন্ধের নোটিশগুলো প্রত্যাহার করে নেওয়া হয়।

বুধবার কারখানাগুলো খুলে দেয়া হয় বলে জানিয়েছেন এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসাইন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, বুধবার সকাল থেকে কারখানাগুলো খুলে দেয়া হয়েছে। আজ কারখানাগুলো খোলা হলে উৎপাদন শুরু হয়নি। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে উৎপাদন শুরু হবে।

এর আগে কাঁচামাল সংকটের কথা জানিয়ে গত ২৪ নভেম্বর নিজেদের নয়টি কারখানা বন্ধের ঘোষণা দেয় এস আলম গ্রুপ কর্তৃপক্ষ। তখন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছিলেন কাঁচামাল সংকটের সুরাহা না হওয়ায় এসব প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল (এনোফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ এবং এস আলম স্টিল। কারখানাগুলোতে প্রায় ১৩ হাজার শ্রমিক-কর্মচারী আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা