× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৬:১৯ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে  পূর্ব শত্রুতার জেরে মো. হৃদয় (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার দুই বন্ধুসহ আরও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে ফতুল্লা থানার পাগলা বউবাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হৃদয় ফতুল্লা থানার পাগলা বউবাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন, সানি (২০), আপন (২১) ও রাব্বি (২৫)।

নিহতের বন্ধু সাব্বির বলেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে আমরা কয়েকজন বন্ধু থার্টিফার্স্ট নাইট উদযাপন করছিলাম। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭/৮ জন যুবক আমাদের মারধর করতে থাকে। একপর্যায়ে তারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে হৃদয়সহ তিন বন্ধু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে দুইপক্ষ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। অনুষ্ঠান দুটি পাশাপাশি হওয়ায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ‘থার্টিফার্স্ট নাইট উযদাপন করতে গিয়ে কিশোর বয়সের দুটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হৃদয়ের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল কি না তা নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা