× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট অফিস

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৩ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪ ২১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে সিলেট-জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস চলাচল করবে না। এর সুষ্ঠু সমাধান না হলে পুরো জেলায় ধর্মঘটের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।

সোমবার (৩০ ডিসেম্বর) সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সিলেট-জকিগঞ্জ সড়কে একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিবহন শ্রমিকরে অভিযোগ অন্তত ৩টি বাসে ভাঙচুর করা হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়ক সংলগ্ন খোলা জায়গায় স্থানীয় শিশু-কিশোররা ফুটবল খেলছিল। হঠাৎ বল সড়কের ওপরে চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামে এক কিশোর দৌঁড় দেন। এসময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এদিকে ক্ষতিগ্রস্থ বাসের চালক হেলাল মিয়া বাদী হয়ে ওইদিন রবিবার রাতে অজ্ঞাত অর্ধশতজনকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এছাড়া সোমবার (৩০ ডিসেম্বর) সিলেট-জকিগঞ্জ সড়কে কোনো বাস চলাচল করেনি।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও পুড়ানো সন্ত্রাসীর কাজ। আমরা এর বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করবেন বাস চালক ও শ্রমিকরা। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলোও।’

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাস ভাঙচুরের দাবি করে গতকাল রবিবার রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ করেছেন। সেটি আমরা তদন্ত করে দেখছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা