× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার : ফারুকী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম

দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার : ফারুকী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. মাওলানা সামিউল হক ফারুকী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জামায়াতের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে নির্যাতন করেছে। ওলামায়ে কেরামকে গায়েবি মামলা দিয়ে হেনস্তা করেছে। এখন যারা চাঁদাবাজি করছে তাদের বয়কট করতে হবে। ইসলামের বিজয়ের জন্য কাজ করে যেতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উদ্যোগে দাওয়াতী জনসভায় এসব কথা বলেন তিনি। 

আগামী নির্বাচন ইসলামের বিজয়ের নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ইসলামের সুমহান বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায় ইউনিট তৈরি করতে হবে।

জামায়াতের উদ্যোগে আয়োজিত এ দাওয়াতী জনসভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা আমীর আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

এ সময় বক্তব্য দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জিহাদ খান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, খালেদ হাসান জুম্মন, মাও আব্দুল বারী রিয়াদী, অধ্যাপক মো, আজিজুর রহমান, মু আনোয়ারুল হক খান, মো. নাজিম উদ্দীন প্রমুখ। পরিচালনা করেন মাও জুবায়ের আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা