× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্ত পার হয়ে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

সিলেট অফিস

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ভারতের সীমানায় প্রবেশ করে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতের মেঘালয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত ১৬ বছরের মো. মারুফ মিয়া জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও বিজিবির সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন বাংলাদেশি খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় খাসিয়া কয়েকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে খাসিয়াদের একজন হাতে থাকা বন্দুক দিয়ে গুলি করেন। এতে কিশোর মারুফ গুলিবিদ্ধ হয়।

পরে তাকে আহত অবস্থায় তার সঙ্গীরা দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিকেল সাড়ে ৪টার দিকে কোম্পানী কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানোর কথা জানিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা