× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালপাড়ে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ০০:৪৫ এএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ১৬টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার বিকালে পাহাড়তলী থানার কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালপাড়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, আমাদের থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে দুটি অস্ত্র ও ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আমরা বিভিন্ন সময় ঘোষণা দিয়েছিলাম থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ভয় পেলে তারা যেন কোথাও রেখে আমাদের খবর দেয়। সেই অনুযায়ী আমরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করি।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাহাড়তলী থানাসহ চট্টগ্রামের বেশ কয়েকটি থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ খোয়া যায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা