× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি কর্ণফুলীতে নিখোঁজ ২ পর্যটকের

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৭ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম

২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি কর্ণফুলীতে নিখোঁজ ২ পর্যটকের

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হওয়া দুই পর্যটকের সন্ধান এখনও মেলেনি।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিখোঁজ পর্যটক শাওন দত্ত ও প্রিয়ন্ত দাশকে পাওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। তবে কাপ্তাই ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে থাকলেও আজ ডুবুরি দল উদ্ধার অভিযানে নামেনি।

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে আসা ৯ জনের একটি কিশোর দল বোটে করে নদীপথে কাপ্তাই ঘুরতে আসে। কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় ৩ বন্ধু গোসল করতে নেমে একজন কিনারে উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর আজ আর উদ্ধার অভিযান চালানো হয়নি।

বুধবার বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।

ঘটনাস্থলে ছুটে আসা নিখোঁজ প্রিয়ন্ত দের জেঠা তাপস দে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভাটিয়ারি যাওয়ার কথা বলে তারা ঘর থেকে বের হয়। এখানে কাপ্তাই আসবে সেটা আমাদের জানায়নি। তারা বন্ধুরা চট্টগ্রাম পাথরঘাটা একসাথে হয়ে কাপ্তাই চলে আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পাড়ি। এরপর খোঁজ খবর নেওয়া শুরু করি এবং ঘটনাস্থলে ছুটে আসি। আমরা প্রশাসনের কাছে নিখোঁজ সন্তানদের মরদেহের সন্ধান চাই।

কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ডুবুরি দল গতকাল ঘটনার পর থেকে সন্ধা পর্যন্ত সন্ধান চালায়। কিন্তু নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান কার্যক্রম স্থগিত করে। আজ (বুধবার) মরদেহ ভেসে উঠার সম্ভাবনা থাকায় তারা পানিতে নামেনি। তাদের না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা